জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর গোয়ালন্দে ‘দৌলতদিয়ার শিশুদের যৌন শোষণ ও নিপীড়নের চক্র ভেঙে দেয়া’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ ও নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে এমএমএস, সহযোগিতায় তেরে দেস হোমস (টিডিএইচ)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।
শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন টিডিএইচ’র প্রকল্প ব্যবস্থাপক আকিব বিন আনোয়ার ও এমএমএস’র প্রজেক্ট অফিসার অনিন্দ কুণ্ডু। মৌলিক সুরক্ষা নির্দেশিকা পাঠ করেন টিডিএইচ’র চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর জোনায়েদ মোহাম্মদ আতাউল্লাহ।
মুক্তি মহিলা সমিতির সভাপতি শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রমৃখ।
প্রধান অতিথি মো. নাহিদুর রহমান বলেন, “যৌনপল্লীর নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

1

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

2

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

3

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

4

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

5

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

6

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

7

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

8

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

9

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

10

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

11

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

12

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

13

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

14

ডিএনসিতে রনি–আমেনার দাপট

15

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

16

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

17

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

18

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

19

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

20