জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ



হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শনিবার (৩০ আগস্ট) বি‌কে‌লে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ হোমিও শিক্ষক সমিতির আহ্বায়ক ডা. মো. হাফিজুর রহমান।

এছাড়া বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যক্ষ ডা. বকুল হোসেন, উপাধ্যক্ষ ডা. রাম মোহন সরকার এবং প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি ডা. আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, “বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তাঁরা আরও জানান, হোমিওপ্যাথিক চিকিৎসকরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন–২০২৩ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলতে পারে না বলেও বক্তারা মন্তব্য করেন।

মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

1

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

2

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

3

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

4

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

5

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

6

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

7

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

8

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

9

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

10

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

11

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

12

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

13

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

14

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

15

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

16

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

17

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

18

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

19

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

20