মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাজবাড়ীতে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য ধারণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সকালে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনবিভাগ) মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস. এম. মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।
এসময় বক্তারা বলেন, পৃথিবী ধ্বংসের জন্য আজ আমরাই যারা এই পৃথিবীতে বসবাস করি তারাই দায়ী। আমাদের কারণে আজ পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে। আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকা দরকার তা নেই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ। এই দেশে বন বনাঞ্চল বাড়ানোর কোন উপায় নেই। এই কারণে সরকারি উদ্যোগে সামাজিক বনায়ন বাড়ানোর চেষ্টা চলছে। আমাদের দেশে বাড়িঘর, ফাঁকা মাঠের চারপাশে, বিভিন্ন সরকারি রাস্তার দুই ধারে, অফিস আদালতের চার পাশে ফাঁকা জায়গায় সামাজিক ভাবে বনায়ন গড়ে তুলতে হবে। আর এজন্য বন বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে মানুষকে সচেতন ও গাছের চারা রোপণে উৎসাহী করতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারা চালু রাখতে এই ধরণের কর্মসূচি চলমান থাকবে।
 আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের আজাদী ময়দানে বৃক্ষমেলায় এসে শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

1

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

2

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

3

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

4

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

5

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

6

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

7

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

8

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

9

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

10

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

11

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

12

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

13

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

14

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

15

বিজয় নিশান

16

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

17

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

18

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

19

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

20