জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী শুভেচ্ছা বিনিময়

মোঃ তৌহিদুর রহমান।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ২৭টি দুর্গা মন্দির কমিটির নেতা ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও আ‌র্থিক সহ‌যোগীতা ক‌রে‌ছে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আ‌রিফুল ইসলাম রোমান। অনুষ্ঠিত। শনিবার রাতে শহ‌রের পৌর কমিউনিটি সেন্টারে আরিফুল ইসলাম রোমানের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী পৌর এলাকার সনাতন সম্প্রদায়ের নেতা, সুধীজন, পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান প্রমুখ।
মন্দির কমিটির নেতারা বলেন, দুর্গাপূজা শুধু পূজা নয়, এটি সার্বজনীন উৎসব। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দুঃখজনক—পূজার নিরাপত্তা জোরদারের পাশাপাশি এ ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। দেশের নাগরিক হিসেবে তারা স্বাধীনভাবে দুর্গোৎসব পালন করতে চান। বাধ্যবাধকতার মধ্যে ধর্মীয় উৎসব হয় না। বিভিন্ন সময়ে ছাত্রদল নেতা রোমান ও তার কর্মীরা পাশে থেকে তাদের মন জয় করেছেন। এবারের পূজাতেও তিনি সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন, যা উৎসবকে নির্বিঘ্ন করতে সহায়ক হবে।
সুধীজনরা বলেন, শান্তিপ্রিয় জেলা রাজবাড়ীতে এবারও সব ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে রোমানের মতো সবাই এগিয়ে এলে ধর্মের ভেদাভেদ থাকবে না।
আরিফুল ইসলাম রোমান বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছি। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাজবাড়ী শান্তি ও সম্প্রীতির শহর। সেই ধারা বজায় রাখতে প্রবাসী বন্ধুদের সহযোগিতায় এই আ‌য়োজন। শুধু এখনই নয়, বহুদিন ধরে আমি এই মন্দিরগুলোতে উপস্থিত হয়ে  প্রিয় মানুষগুলোর পাশে থেকেছি, খোঁজখবর নিয়েছি। আসন্ন দুর্গাপূজা তারা যেন উৎসবের আবহে উদযাপন করতে পারে, সে জন্য আমিসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করছে। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজবাড়ীতে এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এমন সহযোগিতা সমাজে সম্প্রীতি আরও দৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

1

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

2

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

3

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

5

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

6

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

7

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

8

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

9

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

10

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

11

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

12

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

13

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

14

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

15

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

16

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

17

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

18

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

19

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

20