মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কৃষক ওবায়েদুরকে গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের কৃষক ওবায়েদুর রহমানকে (৪৩) বিষ প্রয়োগ ও গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে গাড়াকোলা গ্রামবাসী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে গত ২৭ জুন রাতে কৃষক ওবায়েদুর রহমানকে তার শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বিষ খাওয়ানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায় তার স্ত্রী পলি বেগম, শ্যালক মুসা মন্ডল, হারুন মন্ডলসহ আরও কয়েকজন আত্মীয়স্বজন। ঘটনার পরদিন বালিয়াকান্দি থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উপরন্তু, আসামিপক্ষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় ওবায়েদুর রহমান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

1

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

3

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

4

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

5

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

6

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

7

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

8

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

9

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

10

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

11

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

12

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

13

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

14

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

15

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

16

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

17

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

18

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

19

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

20