জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্য জনসম্পৃক্ততা

শহীদুল ইসলাম শরীফ 

 

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে এক ব্যতিক্রমী ও আড়ম্বরহীন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্‌বোধন করেছে স্থানীয় বিএনপি। আজ রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করিমগঞ্জে দোয়ার মাধ্যমে এই নির্বাচনি কার্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

 নির্বাচনি প্রচারণায় সাধারণত জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা বা ব্যয়বহুল সাজসজ্জা দেখা গেলেও, করিমগঞ্জে রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর এই ক্যাম্পটি সাজানো হয়েছে অত্যন্ত সাদামাটাভাবে। কোনো আড়ম্বর ছাড়াই কেবল একটি দলীয় ব্যানার এবং সাধারণ বসার ব্যবস্থা করে এই কার্যালয়টি প্রস্তুত করা হয়। স্থানীয় ভোটার ও সমর্থকদের সাথে কুশল বিনিময় এবং নির্বাচনি কর্মপরিকল্পনা তৈরির কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিকদার, সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন, লুনা ভুঁইয়া, বিএনপির কর্মী পলাশ দেওয়ান, মো. জামাল, লিপন খান, মো. হালিম ও মাসুদ রানাসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

উদ্‌বোধনী অনুষ্ঠানে আসা সাধারণ ভোটাররা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, বড়ো বড়ো জনসভার চেয়ে এ ধরনের ছোট ছোট নির্বাচনি ক্যাম্প সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য বেশি কার্যকর। এখানে চায়ের আড্ডার পাশাপাশি প্রার্থীর গুণাবলি এবং এলাকার উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দারা মনে করছেন, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের চেয়ে জনগণের সাথে সরাসরি যোগাযোগই নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত।

ক্যাম্পটি চালুর পর থেকে এলাকায় নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা এখন এই কেন্দ্র থেকে সমন্বিতভাবে ৪ নং ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

1

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

2

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

3

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

4

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

5

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

6

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

7

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

8

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

9

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

10

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

11

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

12

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

13

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

14

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

15

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

16

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

17

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

18

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

19

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

20