মো সুমন।।
রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রতি মাসিক আয়োজনে অসহায় ২০টি পরিবারকে নগদ অর্থ এবং মাদ্রাসার জন্য টিন বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রম অনুষ্ঠিত হয় রশিদা শরীফা কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে, কাইচতলী, ৪নং সুয়ালক, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব এম এ খায়ের নিজামী, সভাপতি নুরুল আবচার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে ছিলেন আব্দুর রহমান।
ট্রাস্টের চেয়ারম্যান এম এ খায়ের নিজামী জানান, সমাজের প্রান্তিক অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য ট্রাস্টের এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে সামর্থ্যবানদের সহযোগিতায় দরিদ্রদের জীবনমান উন্নত করা।”
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে প্রশংসা করে ট্রাস্টের প্রতি তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট আশা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে।
মন্তব্য করুন