জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রক্তনালিতে টিউমার আক্রান্ত শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

আকাশ।।

রক্তনালিতে টিউমার আক্রান্ত হয়ে বাঁচার লড়াই করছে ৯ মাস বয়সী শিশু মেঘা জান্নাত। জন্মের ১৫ দিন পর থেকে শিশুটির ঠোঁটের সামান্য নিচে লালচে ফুটনি বের হয়। এরপর থেকে প্রতিনিয়তই সেটি বড় হতে থাকে। এখন মুখ ও গলায় বিস্তার হওয়া ঘায়ের অসহ্য যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশুটির পরিবার। তাই সন্তানের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা কামনা করছেন শিশুটির বাবা-মা। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের দিনমজুর মোহন ও স্বরলিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান মেঘা জান্নাত। গত বছরের ১৩ নভেম্বর তাদের নিজ বাড়িতেই জন্ম নেয় এই ফুটফুটে কন্যা সন্তানটি। দুই সপ্তাহ পৃথিবীর আলো দেখার পর শিশুটির জীবনে নেমে আসে অন্ধকার। রক্তনালীতে টিউমার আক্রান্ত হওয়ায় বিভিন্ন হাসপাতাল আর বহু মানুষের দুয়ারে ঘুরে শিশুটিকে বাঁচাতে টানা ৯ মাস যুদ্ধ করে যাচ্ছেন বাবা-মা। সবার সহযোগিতা পেলে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে মেঘা জান্নাত।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা মোহাম্মদ মোহন কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে নিলে সেখানকার ডাক্তাররা জানান- শিশুটির রক্তনালীতে টিউমার হয়েছে। ৪ বছর বয়সের আগে শিশুটির অপারেশন করা সম্ভব নয়। নিরুপায় হয়ে শিশুটিকে মিরপুর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাই। বর্তমানে সেখানে চিকিৎসা করানো হচ্ছে। এমন পরিস্থিতি দেখে অনেকেই পরামর্শ দিয়েছেন শিশুটিকে বিদেশে উন্নত চিকিৎসা করানোর। এতে লাখ লাখ টাকা ব্যয় হবে।কিন্তু শিশুটির পিছনে খরচ করতে করতে আমার বাড়িটি ছাড়া আর কিছুই নেই। কিভাবে যোগাব এত টাকা? কে বা দেবে এত টাকা? যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমার এই (০১৭৭২-৭৯১৯৬৭) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, বিষয়টি জানার পর শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

1

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

2

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

3

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

4

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

5

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

6

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

7

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

8

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

9

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

10

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

11

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

12

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

13

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

14

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

15

৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়

16

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

17

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

18

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

19

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

20