জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপকের স্থায়ী বহিষ্কারের দাবি

মোঃ আবু বক্কর সিদ্দিক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপকের স্থায়ী বহিষ্কার ও আইনগত শাস্তি দাবি করেছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ‘নিপীড়ক মুক্ত ক্যাম্পাস চাই’, ‘নিপীড়ক কর্মকার, স্থায়ী বহিষ্কার চাই’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানজিনা খান বলেন, “আমরা নিপীড়কের সর্বোচ্চ শাস্তির দাবিতে দাঁড়িয়েছি। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে, শিক্ষক অপরাধ করেছেন। তাই আমরা স্থায়ী বহিষ্কার চাই।”

সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের রাবি সভাপতি সালমান সাব্বির যোগ করেন, “শুধু স্থায়ী বহিষ্কার নয়, আইন অনুযায়ী তার যথাযথ শাস্তিও নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, ভুক্তভোগী শিক্ষার্থীর মা ১৩ আগস্ট লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ৪ আগস্ট শিক্ষক তার চেম্বারে শিক্ষার্থীকে কাগজ লিখতে বলার সময় অশোভন স্পর্শ এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।

ড. মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, বলেন, “তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পেয়েছে। তাই তাকে সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

1

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

2

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

3

অবশেষে জনতার হাতে আটক আলম

4

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

5

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

6

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

7

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

8

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

9

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

10

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

11

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

12

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

13

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

14

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

15

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

16

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

17

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

18

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

19

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

20