জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

 নূর মোহাম্মদ শ্রাবণ। 


কুমিল্লার চান্দিনায় সদ্য বহিষ্কৃত এলডিপির উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের নারীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চান্দিনা থানার সামনে আয়োজিত এ সমাবেশে তারা যৌন হয়রানি, মারধর, মাদক সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিক্ষোভে বক্তৃতা করেন পারভিন আক্তার, নাছরিন আক্তারসহ স্থানীয় নারীরা।

অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লা নাজিরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। এর আগেই মঙ্গলবার দিবাগত রাতে চান্দিনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলহাজতে পাঠায়।

এদিকে নাসির উদ্দিন মোল্লা ও আরও ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২২ জনকে আসামি করে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নাজিরপুর গ্রামের মো. বিল্লাল হোসেন গাজী ও আবদুর রশিদ। অভিযোগে তারা জমি দখল, ড্রেজারে মাটি কাটা, মাদক কারবারে জড়িত থাকা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধের কথা উল্লেখ করেছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,নাসির উদ্দিনকে আমরা পূর্বেই গ্রেপ্তার করেছি। নতুন আরও দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

1

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

2

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

3

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

4

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

5

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

6

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

7

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

8

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

9

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

10

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

11

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

12

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

13

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

14

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

15

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

16

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

17

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

18

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

19

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

20