জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-৩

জাকির হোসেন,শার্শা,যশোর:  

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিন জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৪), বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬),একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে 
তৌহিদুল ইসলাম(২৪)।

রবিবার (১০ আগস্ট) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, বেনাপোল, মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩জন আসামীসহ বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার ঔষধ, পোশাক সামগ্রী, মোবাইল, হ্যান্ড ব্যাগ, জিরা, কীটনাশক, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ভারতীয় রুপি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২০,৭৮,৯৩৪/-(বিশ লক্ষ আটাত্তর হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

1

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

2

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

3

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

4

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

5

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

6

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

7

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

8

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

9

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

10

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

11

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

12

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

13

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

14

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

15

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

16

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

17

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

18

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

19

সুদানে রক্তের বন্যা

20