মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার পল্লী থেকে প্রশান্ত কুমার পাল (৩৬) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে খানপুর ইউনিয়নের ছিলুমপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রশান্ত কুমার পাল আত্মহত্যা করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রশান্ত কুমার পাল উপজেলার ফেদাইপুর পাল পাড়ার অন্ন কুমার পালের ছেলে। তার মণিরামপুর বাজারে থানার পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মণিরামপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির পাশে স্থানীয় ছিলুমপুর বাজারে যান প্রশান্ত কুমার পাল। এরপর রাতে বাজারে ঘোরাফেরা করলেও আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন তাকে না পেয়ে ওই রাতে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান তরতে পারেননি।
বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় ছিলুমপুর বাজারের পাশে মিন্টুর বাগানে প্রশান্তকে গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কয়েকদিন আগে আত্মহত্যার উদ্দেশে সে বিষ পান করেছিল। মৃত্যুর কারণ উদঘাটন করার জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

1

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

2

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

3

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

4

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

5

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

6

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

7

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

8

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

9

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

10

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

11

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

12

জমি তুমি কার

13

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

14

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

15

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

16

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

17

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

18

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

19

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

20