জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ রববানী 
ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পুরাতন কমিটিকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। 

শনিবার (২৭ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে  বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি , ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিষেক অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া সভাপতিত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নাজমুস সালেহীন, মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনাসহ ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান,মহাসচিব আসাদুজ্জামান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বিভাগীয় শাখার সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব আয়েন উদ্দিন।

 প্রধান অথিতি জেলা প্রশাসক সাইফুর রহমান তার বক্তব্যে বলেন জনগনের ভূমি সেবা এবং আরও যেন হয়রানি না হয় জনগণের গৌড় সেবা পায় সেই দিকে আপনারা লক্ষ রাখবে আপনাদের উপর নির্ভর করছে দেশের সম্পদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। বক্তারা বলেন, ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে  নবনির্বাচিত ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সকল সদস্যদের বরণ করা নেওয়া হয় এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, সদর ও উপজেলার নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উল্লেখ্য, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

1

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

2

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

3

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

4

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

5

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

6

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

7

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

8

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

9

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

10

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

11

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

12

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

13

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

14

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

15

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

16

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

17

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

19

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

20