জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার


আশরাফ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে বার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ নভেম্বর দুপুর ২টার দিকে নান্দাইল থানার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘শ্যামল ছায়া’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ ইউসুফ (২৭), নাহিদুল ইসলাম এমরান (২০), মোঃ মোহন মিয়া ওরফে নয়ন (১৯) এবং হবিগঞ্জ জেলার মোঃ তামিম মিয়া (১৯)।

এসময় তাদের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ ও দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

1

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

2

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

3

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

4

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

5

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

6

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

7

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

8

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

9

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

11

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

12

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

13

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

14

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

15

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

16

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

17

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

18

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

19

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

20