জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

 

কামাল মিয়া

এলাকার অধিকাংশ যুবক আজ নিঃস্ব। অনেকেই লক্ষ লক্ষ টাকা ঋণে জড়িয়ে পরিবার ছেড়ে ঘরছাড়া হয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জুয়ার সুযোগ পাওয়ায় তরুণরা দ্রুত এতে আসক্ত হয়ে পড়ছে। শুরুতে অল্প টাকার খেলায় জড়িয়ে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে ফেলছে অনেকে। ঋণের চাপ, পাওনাদারের তাগাদা ও সামাজিক লজ্জার ভয়ে বহু যুবক পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এক ভুক্তভোগী পরিবারের সদস্য বলেন, “ছেলে মোবাইল জুয়ায় কয়েক লাখ টাকা ঋণ করেছে। এখন সে ঘরে ফেরে না, আমরা ভয় আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি।” এমন অসংখ্য করুণ কাহিনি আজ কাদরা এলাকার নিত্যদিনের বাস্তবতা।
মোবাইল জুয়ার কারণে শুধু যুবকরাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো পরিবার ও সমাজ। সংসারে নেমে এসেছে দারিদ্র্য, বেড়েছে পারিবারিক কলহ, মানসিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয়। শিশু ও নারীরা পড়ছে চরম অনিশ্চয়তার মধ্যে।
সচেতন মহল মনে করছেন, এটি আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়—এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে একটি প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এই প্রেক্ষাপটে চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা এলাকার ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকরা মোবাইল জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান, জুয়ার অ্যাপ নিয়ন্ত্রণ এবং দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

1

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

2

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

3

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

4

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

5

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

6

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

7

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

8

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

9

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

10

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

11

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

12

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

13

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

14

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

15

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

16

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

17

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

18

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

19

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

20