মোঃ আল-আমিন মাস্টার।।
চরফ্যাশন উপজেলাধীন মুজিবনগর ইউনিয়ন ওলামা দলের নতুন আংশিক কমিটি ঘোষণা দেন চরফ্যাশন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মহিবুল্লাহ সাহেব ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের এ সময় উপস্থিত ছিলেন দুলারহাট থানা ওলামা দলের সভাপতি মাওলানা মাকসুদুল্লাহ হেলালী সাহেব আরো উপস্থিত ছিলেন শশীভূষণ থানা ওলামা দলের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন লোকমান। উপস্থিত ছিলেন মুজিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন মাদবর। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবলু হাওলাদার। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ। কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম। ছাত্রদলের সভাপতি বাবুল ও সাধারণ সম্পাদক জুয়েল এবং অন্যান্য নেতৃবৃন্দ ।এই সময় দুলারহাট থানা ওলামা দলের সভাপতি বলেন এই ওলামা দলের সংগঠন মেজর জিয়াউর রহমানের সংগঠন।বেগম খালেদা জিয়ার সংগঠন তারেক রহমানের সংগঠন নাজিম উদ্দিন আলম ভাইয়ের সংগঠন। আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চরফ্যাশন ও মনপুরা থেকে নাজিমউদ্দিন আলম এমপি হবেন। এ সময় আরও বক্তব্য রাখেন মুজিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন মাদবর তিনি বলেন এই মুজিবনগর দীর্ঘ ১৭ বছর মানুষ নির্যাতিত ছিল আমরা এই ফ্যাসিস্টের কারণে ঘরে থাকতে পারি না। এবং এখানে যারা আছে সবাই ত্যাগী নেতা । আমরা চাই এই কমিটিতে যেন হাইব্রিড নামে খ্যাত আসতে না পারে। আরো বলেন আমরা নাজিমউদ্দিন আলম ভাইয়ের পক্ষে আছি কাজ করে যাচ্ছি আপনারা এই ওলামা দল আমাদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আমরা আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।
মন্তব্য করুন