ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রামে র‍্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে মীরসরাই থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপযোগে মাদকদ্রব্য চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) সকাল ১০টায় মীরসরাই উপজেলার সরকার টোলার মাহি এন্টারপ্রাইজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামানোর সংকেত দিলে সেটি ব্যারিকেডের সামনে থামে। এসময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে পিকআপ তল্লাশি করে নীল ত্রিপল মোড়ানো দুটি বস্তা ও কয়েকটি পলিথিন ব্যাগে থাকা ৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

1

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

2

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

3

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

4

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

5

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

6

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

7

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

8

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

9

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

11

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

12

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

13

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

14

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

15

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

16

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

17

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

18

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

19

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

20