জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মো.ইকবাল হোসাইন।।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণে জেলা টাস্কফোর্স কমিটির সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিরোধ বরণ জয়ধর, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় ভ্রাম্যমাণ আদালত, নৌ পুলিশ, মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। আগামী প্রজন্মের জন্য মা ইলিশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব।”
সভায় টাস্কফোর্স কমিটির সদস্য, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

1

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

2

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

3

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

4

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

5

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

6

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

7

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

8

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

9

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

11

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

12

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

13

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

14

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

15

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

16

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

17

১৪ই ডিসেম্বর কলমে

18

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

19

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

20