জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

মোঃ রনি ইসলাম
 ৪৯- নওগাঁ ৪- মান্দা আসনে ডাঃ ইকরামুল বারী টিপু বিএনপির মনোনীত প্রার্থী হিন্দুদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান ধরেছেন, "হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই"। রবিবার বিকেলে হিন্দু সম্প্রদায় সঙ্গে মতবিনিময় করেন, ডাঃ টিপু তার বক্তব্যের শুরুতে এই স্লোগান দেন। এ সময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও তার সঙ্গে স্লোগান দেন। বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবিগুলো তারেক রহমানের কাছে তুলে ধরে ডাঃ টিপু বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। তিনি উপস্থিত সকলের কাছে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি চান। ডাঃ টিপু বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে অতীতের তিক্ততা ও পুরোনো বিভাজন ভুলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। তিনি উল্লেখ করেন, তাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তা গড়ে তুলতে শুরু করেছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

1

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

2

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

3

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

4

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

5

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

6

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

7

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

8

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

9

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

10

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

11

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

12

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

13

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

14

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

15

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

16

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

17

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

19

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

20