জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের মতবিনিময় ও দোয়া মাহফিল

হাবিব আমজাদ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি যুবদলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনমত গঠনের আহ্বান জানান।

মান্দা উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমীন মুক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন হিল্লোল।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

1

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

2

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

3

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

4

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

5

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

7

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

8

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

9

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

11

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

12

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

13

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

15

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

16

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

17

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

18

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

19

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

20