জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

  মিজানুর রহমান 

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসম্বের) রাতে এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তাররা হলো, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই একই উপজেলার মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক ও মোন্নাফের স্ত্রী সোনিয়া খাতুন।


নিখোঁজ রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।


মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া থানার এস,আই সুমন মাহমুদ বলেন, দালাল আবুল কালাম আজাদ কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন স্বাাধীনকে ইতালী পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেয়। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীণ বিমানবন্দন থেকে বাংলাদেশ ত্যাগ করেন। তাকে প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলংকা, মিশর ও সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়। মাঝে ছেলে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে এমন কথা বলে তার পরিবারের কাছ থেকে দু’দফায় আরো ১০ লাখ নেয় দালাল কালাম। এ অবস্থায় ১২ নভেম্বর ১২২জনকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকুল থেকে ভূমধ্যসাগর পথে ট্রলারে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা। স্বজনদের দাবী কিছুদুর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে গেলে ট্রলারে থাকা স্বাধীনসহ ৯৭জনকে মারধরের পর হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন দালালরা। বিষয়টি জানার পর স্বজনরা শনিবার বিকেলে দালাল কালামকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এরপর রাতেই নিখোঁজ স্বাধীনের বাবা বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মোন্নাফ প্রমানিক ও তার স্ত্রী সোনিয়া খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

1

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

2

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

3

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

4

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

5

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

6

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

7

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

8

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

9

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

10

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

11

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

12

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

14

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

15

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

16

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

17

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

18

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

19

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

20