জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সরকারি খাল উদ্ধারে বাধা, আ'লীগের চেয়ারম্যানের

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ 

 মাদারীপুরের ডাসারে সরকারি খাল উদ্ধারের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন ডাসার ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ভাসাই সিকদার। দীর্ঘদিন ধরে সরকারি খালটি অবৈধভাবে ভরাট করে পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলেন সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে খালটি উদ্ধারের প্রচেষ্টা এবং মানববন্ধনও করেছেন। পরে  উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সার্ভেয়ার খাল পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন।

সুত্র জানায়, ডাসারের দখলকৃত খাল উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিতে চাইলে, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই উক্ত সরকারি খাল উদ্ধারের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেন। এই আবেদনের কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারি কাজে বাধা দেওয়া চেয়ারম্যানের পদ ও ক্ষমতার অপব্যবহার হিসেবে ধরা যায়। এছাড়া তিনি গোপনে পালিয়ে যাওয়া সরকারের দোষরদের নিয়ে বৈঠক করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাজার কমিটি জানিয়েছেন, ২০১০ সাল থেকে তারা সরকারি খাল উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে মাধ্যমে চেষ্টা চালিয়ে আসছিল। সরকারি সার্ভেয়ার খাল পরিমাপ ও সীমানা নির্ধারণ করেছিলেন। তবে সাবেক এমপি ও কেন্দ্রীয় আ' লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম দলের ক্ষমতার প্রয়োগ করে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করেছিলেন।

এলাকাবাসীরা জানান, ভাসাই চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের একজন প্রতিনিধি প্রশাসনের কাজে বাঁধা দেওয়া তার উচিৎ হয়নি। সরকারি খাল ও রাস্তা উদ্ধারের কাজে বাধা সৃষ্টি করে তিনি সরকারি কাজকে বাধাগ্রস্ত করেছেন। 
তবে সরকারি সম্পদ রক্ষা ও প্রশাসনিক নিয়ম নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, সরকারি কাজের বাধা সৃষ্টি এবং স্থানীয় ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসি আশা করছেন, সরকারি খাল উদ্ধারের উদ্যোগ সফল হবে এবং স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। খাল উদ্ধারের মাধ্যমে পরিবেশ রক্ষা ও স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা সম্ভব হবে

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফ উল আরেফীন বলেন, চেয়ারম্যান একটি আবেদন জমা দিয়েছেন। তিনি খালের পরিমাপ ও উচ্ছেদ কার্যক্রম পুনঃনির্ধারণের জন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসের সময় উল্লেখ করেছেন। তবে প্রশাসন প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

1

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

2

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

3

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

4

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

5

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

6

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

7

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

8

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

9

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

10

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

11

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

12

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

13

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

14

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

15

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

18

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

19

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপ

20