জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে মানবপাচার মামলায় নারীসহ দুই আসামিকে বরগুনা থেকে গ্রেফতার

শাখাওয়াত হোসেন মোল্লা 

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ভাবে  ইতালিতে নেওয়ার আশ্বাস ও মানব পাচারের মামলায় নারীসহ দুই আসামিকে বরগুনা জেলার আমতলী থেকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে বরগুনা জেলার আমতলী থানার পশ্চিম চিলা এলাকার মোঃ ছালাম হাওলাদার ও সুমি বেগম নামে দুই মানবপাচারকারী মামলার আসামিকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,আসামীগন আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য,তারা ভিকটিম ইয়াসিন ও হেদায়েত মিয়াকে ইতালিতে নেওয়ার জন্য ২০ লাখ টাকা করে দুইজনের কাছ থেকে ৪০ লাখ টাকা দিলে ভালো ভিসা দিয়ে ইতালিতে পাঠিয়ে দিবে। 

 ভুক্তভোগীরা জানান আসামিদের কথা বিশ্বাস করিয়া জনপ্রতি ২০ লাখ টাকা করে দিতে রাজি হই । এবং ধার দেনা করিয়া ভিকটিম ইয়াসিন ও হেদায়েতকে ইতালিতে পাঠানোর বাবদ প্রথমে নগদ ৫ লাখ করে ১০ লাখ টাকা নগদ দেয়,পরে ভিকটিমদের লিবিয়ায় নিয়ে গেম দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩০ লাখ টাকা নেয়। 

আসামিদের কথা অনুযায়ী তাদের দাবিকৃত ৪০ লক্ষ টাকা পরিশোধ করার পরেও ভিকটিমদের মাফিয়াদের কাছে বিক্রি করে আরো ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আসামীরা ভুক্তভোগীদের কাছ থেকে পর্যায়ক্রমে ৬৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়, তার পরেও ভিকটিমদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী হাছিনা বেগম জানান, আমার ছেলে হেদায়েতকে লিবিয়ায় মাফিয়ারা আটকিয়ে শারীরিক নির্যাতন করে এবং গুম করে ফেলবে বলে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় আরো ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। আমি এই দালালদের বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী হাছিনা বেগম (৩৫) বাদী হয়ে মানবপাচার দমন বিশেষ ট্রাইব্যুনালে মাদারীপুরে আদালতে আব্দুল কালাম হাওলাদার সহ ৫ জনকে আসামি করে একটি মানবপাচার মামলা দায়ের করেন। 

পরবর্তীতে ডাসার থানায় মামলাটি নিয়মিত রুজু করে সেই মামলায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে ডাসার থানার পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ছালাম হাওলাদার(৫০) ও সুমি বেগম (৩৫)কে বরগুনা জেলার আমতলী থানায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করে মাদারীপুর জেলা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ এহ-তেশামুল ইসলাম জানান,মানব পাচার ও দমন আইনের মামলায় একজন নারী আসামিসহ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

1

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

2

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

3

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

4

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

5

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

6

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

7

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

8

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

9

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

10

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

11

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

12

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

13

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

14

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

15

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

16

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

17

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

18

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

19

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

20