জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঘটে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ঢাকা থেকে ছেড়ে আসা একটি এলপি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একে একে বিস্ফোরিত হয় অন্তত ৮১৬টি গ্যাস সিলিন্ডার। আগুন ও বিস্ফোরণের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের ঘুমন্ত মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
দুর্ঘটনার সূত্রপাত ঘটে যখন ট্রাকটি শহর বাইপাসের বিরাসার এলাকায় মহাসড়কের একটি বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। ঠিক সেই সময় সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হলে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ট্রাকে থাকা সিলিন্ডারগুলোর মধ্যে এবং একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছিল প্রাইভেট কারটির ইঞ্জিন থেকে। সেখান থেকে আগুন ট্রাকের গ্যাস সিলিন্ডারগুলোতে ছড়িয়ে পড়ে। সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকটির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়।
অটোরিকশাচালক মাহাবুব রহমান সাকিব বলেন, “এই রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। এত বড় গর্তে না পড়লে এমন দুর্ঘটনা ঘটত না।”
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। সৌভাগ্যবশত, এত বড় বিস্ফোরণেও কেউ হতাহত হননি। তবে সড়কে দীর্ঘ সময় যানজট ছিল।”
পরে বিকল্প রুটে শহরের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিয়েছে দেশের মহাসড়কগুলোর অব্যবস্থাপনা, বেহাল অবস্থা ও দায়িত্বহীনতার চিত্র নিয়ে। সময় এসেছে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর দ্রুত সংস্কার, কার্যকর নজরদারি এবং দায়বদ্ধ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

1

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

2

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

3

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

4

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

5

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

6

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

7

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

8

আমাদের কাজ চুরি করা নয়

9

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

10

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

11

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

12

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

13

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

14

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

15

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

16

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

17

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

18

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

19

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

20