জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

 সাব্বির হোসাইন আজিজ 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে, কেন্দ্রে ভোট গ্রহণে দ্বায়িত্ব থাকবে সম্ভব্য এমন কর্মকর্তাদের কঠোর বার্ত দিলেন, মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার যারা জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। আগের নিবার্চন মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিবেন, আমরা তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেব না। কোনও অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। মানুষ তার নিজের ভোট তার পছন্দের প্রার্থীকে দেবে। আমাদের কাছে সকল প্রার্থীরা সমান অধিকার পাবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন আহমেদ, র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচনের সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলন, মাদারীপুর জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনও ভোট কেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। সে অনুযায়ী  আমাদের পদক্ষেপ নেয়া হবে। আমাদের কমিটমেন্ট হচ্ছে, সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সাধারণ মানুষের কাছে উপহার দিতে চাই। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

1

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

2

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

3

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

4

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

5

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

6

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

7

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

8

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

9

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

10

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

11

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

12

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

16

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

17

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

18

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

19

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

20