মোঃ নূরুল ইসলাম
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিবে ১ হাজার ৯শ’ ১৫ পরীক্ষার্থী

ভোলার লালমোহন উপজেলায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এরমধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৭২ জন, আলিম পরীক্ষার্থী ৩৯৯ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ৮ জন এবং এইচএসসি বিএম পরীক্ষার্থী ৪৩৬ জন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১৯২ জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩১৩ জন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ৪২০ জন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৪৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবেন। লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩৯৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮ জন শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন। এ ছাড়া ধলীগৌরনগর ডিগ্রি কলেজে কেন্দ্রে ৪৩৬ জন শিক্ষার্থী এইচএসসি বিএম পরীক্ষা দেবেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে ১১ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন, থাকবে ৪ সদস্যের একটি ইনভিজিলেশন টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমও থাকবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করবো। তবে যেহেতু করোনার প্রকোপ বাড়ছে তাই পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সবাইকে এবং শিক্ষার্থীদের মাস্ক পরতে ও যথাযথ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

1

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

3

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

4

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

5

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

6

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

7

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

8

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

9

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

10

জামায়াতের অবস্থান কর্মসূচি

11

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

12

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

13

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

14

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

15

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

16

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

17

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

18

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

19

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

20