মোঃ নূরুল ইসলাম
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার ভেদুরিয়ায় জনসম্মুখে এক নারীকে মারধরের অভিযোগ

ভোলা ব্যাংকের হাট বাজারে রাস্তা দিয়ে যাওয়ার সময় কু-রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় ফাতেমা (৪৫) নামের একজন ধাত্রী নারীকে মারধরের অভিযোগ এসেছে সেই বাজারের একজন পান বিক্রেতা জাহাঙ্গীর (৫৫) ও তার পরিবারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন ব্যাংকের হাট বাজারে এই ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী ফাতেমা বলেন, বৃহস্পতিবার মাইনুদ্দিন নামে তার নানা সম্পর্কের (৭০) বছর বয়সী এক ব্যক্তির সাথে ব্যাংকের হাট বাজারে গেলে বাজারের পান বিক্রেতা জাহাঙ্গীর তাকে মাইনুদ্দিনের স্ত্রী অপবাদ দিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করেন। তৎক্ষণাৎ তিনি মন্তব্যের প্রতিবাদ করায় জাহাঙ্গীর তার উপর হামলা করে বসেন। জাহাঙ্গীর তার পায়ের জুতা এবং হাত দিয়ে তাকে মারধর করেন।
তিনি আরও বলেন, তাকে মারার সময় বাজারের আরেক মুদি দোকানদার রুহুল আমিন তার হাত ধরে রাখেন এবং জাহাঙ্গীর তাকে মারধর করেন। হাতাহাতি মারামারির এক পর্যায়ে বিচারের দাবিতে ফাতেমা গিয়ে বাজারের গণ্যমান্য ব্যাক্তি হিসেবে বাজারে ঔষধ ব্যবসায়ী আলমগীরকে ডেকে আনেন। এসময় জাহাঙ্গীর ও তার স্ত্রী ছেলে মিলে সেই ব্যক্তির সামনেই তাকে মারধর করেন।
তিনি আরও অভিযোগ করেন, মারধরের সময় তার পরনের হিজাব ছিড়ে তার ব্যাগে থাকা প্রায় ২ হাজার টাকা ও গলার একটি স্বর্নের চেইন হারানো যায়। তিনি প্রশাসন ও ব্যাংকের হাটের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে এই হামলার সুষ্ঠ বিচার দাবি করেন।
প্রত্যক্ষদর্শী আলমগীর জানান, তিনি যখন খবর পেয়ে ঘটনা স্থলে পৌছান তখন তার সামনেই ফাতেমাকে আঘাত করে জাহাঙ্গীর ও তার স্ত্রী জোসনা। সে সময় তিনি তাদের থামানোর চেষ্টা করলেও ব্যার্থ হন। এক সময় সব কিছু শান্ত হয়ে আসলে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘটনার পরের দিন শুক্রবার বিচারের সিদ্ধান্ত হয়। বিচারের দিন ফাতেমার পক্ষ থেকে সবাই উপস্থিত থাকলেও সেখানে আসননি জাহাঙ্গীর বা তার পক্ষ থেকে কেউ আসেনি।
অন্যদিকে সংবাদকর্মীরা ঘটনার তদন্তের সার্থে অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে কথা বলতে গেলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশের পাশাপাশি সাংবাদিকের সাথে আক্রমণতক আচরণ করেন।
ফাতেমার পারিবারিক সুত্রে জানা যায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিচারের অপেক্ষায় আছেন। তারা এখন পর্যন্ত আইনের কাছে যান নি। যেহেতু জাহাঙ্গীর বিচারের আসেনি তারা এখন আইনের সহায়তা নিতে জাহাঙ্গীর ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

1

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

2

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

3

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

4

শামীম তালুকদার স্ব পদে বহাল।

5

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

6

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

7

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

8

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

9

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

10

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

11

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

12

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

13

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

14

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

15

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

16

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

17

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

19

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

20