জসিম আহামেদ।।
হাসড়কে শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহের ভালুকায় পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ। মতবিনিময় সভায় মহাসড়কে অবৈধ যানবাহন, যানজট মুক্ত ও অবৈধ পার্কিং রোধ করতে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
ভরাডোবা হাইওয়ে থানার মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ, উপজেলা শ্রমিকদল ও কমিউনিটি পুলিশের সভাপতি মৌমিক হাসান সোহাগ, শ্রমিক দলের সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।
মন্তব্য করুন