পুলক শেখ
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় দুই শিশুসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এক নারী ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ময়না খাতুন (৩০), তার মেয়ে রাইসা আক্তার (৪) এবং ছেলে মো. নীরব (২)।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ময়না খাতুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল ভালুকার রাসেল স্পিনিং মিলে কর্মরত এবং পরিবারসহ পৌরসভার টিএন্ডটি রোডের হাইয়ুম মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে রফিকুল বাসার দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি বিছানায় স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম একই বাসায় পাশের কক্ষে ভাড়ায় থাকতেন এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, “ঘটনার কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

বাসার মালিক হাইয়ুম মিয়া জানান, রফিকুল ও তার পরিবার প্রায় দেড় মাস আগে তার বাসায় ভাড়ায় ওঠেন। ঘটনার সময় তিনি পৌরসভার কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি মরদেহগুলো বিছানায় পড়ে থাকতে দেখেন।

এসআই মো. আমিনুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

1

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

2

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

3

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

5

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

6

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

7

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

8

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

9

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

10

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

11

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

12

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

13

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

14

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

15

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

16

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

17

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

18

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

19

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

20