জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মো.মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কলেজ 
ছাত্রদলের আহ্বায়ক মো.বাইজিদ বোস্তামী   । দোয়া মাহফিলে তিনি বলেন, সাবেক
 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন।বর্তমানে তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি
দোয়ার আহ্বান জানান।কলেজ ছাত্রদলের সদস্য সচিব   মো. নিহাজ ওভি ডাবলু  সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাবনা ড্যাব এর সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.রাতুল সরকার, যুগ্ম আহ্বায়ক মো.হৃদয় সরকার। সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.সেলিম সরকার সহ প্রমুখ ,বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

1

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

3

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

4

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

5

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

6

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

7

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

8

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

9

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

10

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

11

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

12

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

13

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

14

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

15

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

16

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

17

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

18

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

19

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

20