জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

 মো.মেহেদী হাসান 
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় রাতের আঁধারে সড়কে কার্পেটিং এর কাজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মাস্টারপাড়া রোডে এই কাজ করা হয়। তবে এ সময় পৌরসভার কোন প্রকৌশলীকে ওই স্থানে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার অধীনে গত নভেম্বর মাসে পৌর শহরের কলেজপাড়া মোড় থেকে মাস্টার পাড়া মোড় পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে ৩৬৫ মিটার সড়কের সংস্কার কাজ করা হয়। স্থানীয় ঠিকাদার সংগীত কুমার পাল এই কাজ করেন। সে সময় অত্যন্ত নিম্নমানের কাজ করায় সপ্তাহ না পেরেতেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায়। সে সময় জোড়াতালি দেওয়া হলেও কিছুদিন পরেই আবারো সড়ক নষ্ট হয়ে যায়। এতে ওইসব স্থানে বৃহস্পতিবার রাতে পুনরায় কার্পেটিং করে ঠিকাদার। 

স্থানীয়দের অভিযোগ, সড়কের বেজ নির্মাণ অত্যন্ত নিম্নমানের হয়েছে। তাই সড়ক টিকছে না। এতে বারবার কার্পেটিং করলেও তা উঠে যাবে।

পৌরসভা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, এটা রিপিয়ারিং কাজ ছিল। ঠিকাদার দিনের বেলাতে কাজ শেষ করতে না পারায় রাতে কাজ শেষ করেছে। প্রকৌশলীরা দিনের বেলাতে কাজের স্থানে ছিলেন। তবে রাতে থাকতে পারেননি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সরকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আমার জানামতে দিনের বেলায় কাজ হয়েছে। রাতের বেলায় কাজ হলে ছবি ভিডিও থাকলে পাঠান। তাহলে আমি সিদ্ধান্ত জানাতে পারব।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

1

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

2

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

3

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

4

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

5

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

6

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

7

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

8

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

9

হান্নান মাসউদকে হত্যার হুমকি

10

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

11

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

12

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

13

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

14

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

16

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

17

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

18

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

19

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

20