জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

মো.মেহেদী হাসান।।

পাবনার ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করা হয় শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সফিক ইসলাম।
অনুষ্ঠানে জুলাই-আগষ্ট আন্দোলন করা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এছাড়াও জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদে আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আখাউড়ার আহত ৫ জনের সুস্থতা কামনা করা হয়। বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদেরকে স্মরণ করেন।আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিয়াজী, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি জাইদুর রহমান দুলাল প্রমুখ।আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও মোছা.নাজমুন নাহার । শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

1

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

2

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

3

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

4

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

5

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

6

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

7

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

8

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

9

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

10

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

11

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

12

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

13

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

14

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

15

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

16

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

17

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

19

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

20