জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় চার মাদক সেবীকে জেল-জরিমানা

মো.মেহেদী হাসান।।

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
গতকাল এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ভাঙ্গুড়া পৌর সদরের মেন্দা দক্ষিণ পাড়া মহল্লার মো: ফুলচাঁদ, মোনাপ আলী, মসজিদ পাড়া মহল্লার মো: শামীম ও মো: হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ পৌর সদরের কালীবাড়ি স্বর্ণকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে। এ সময় সেখান থেকে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

1

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

2

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

3

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

4

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

5

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

6

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

7

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

8

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

9

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

10

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

11

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

12

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

13

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

14

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

15

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

16

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

17

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

18

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

19

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

20