জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 গাজী মাহমুদ পারভেজ
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন ক্রীড়াঙ্গনে।

সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক মনোভাব ছিল চোখে পড়ার মতো।

১৯৩৭ সালে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে শিক্ষা অনুরাগী মৌলভী মো. গরীব হোসেন চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দক্ষ ও আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে প্রতিবছরই বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এ বছরের ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদ্র শিক্ষার্থীদের অংশগ্রহণে মশাল দৌড় ও মাঠ প্রদর্শনী। এছাড়াও শিক্ষার্থীদের মনোজ্ঞ ও সুশৃঙ্খল ডিসপ্লে উপস্থিত দর্শক ও অতিথিদের দৃষ্টি কেড়ে নেয়, যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নেয়ামুল হক নয়ন, সিনিয়র সাংবাদিক শফিক ঢালী এবং থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ, আঞ্চলিক পত্রিকা সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর হোসেন, গ্লোবাল টিভির গজারিয়া প্রতিনিধি এসএম নাসির উদ্দিন প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুল মালেক। সার্বিক সহযোগিতায় ছিলেন আল আমিন সরকার, রফিকুল ইসলাম নান্টু, আবুল হাসান, গোলাম মোস্তফা, সুবোধ চন্দ্র, শাহাদাত হোসেন, মনির হোসেনসহ সংশ্লিষ্টরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

1

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

2

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

3

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

4

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

5

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

6

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

7

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

8

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

9

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

10

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

11

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

12

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

13

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

14

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

15

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

16

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

17

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

18

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

19

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

20