জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন

মো আনিছুর রহমান  


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ব্রাহ্মণবাড়িয়া-কসবা সড়কের পাশে অন্তত ১০ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কসবা উপজেলার তিনলাখপীর থেকে সৈয়দাবাদ হয়ে নয়নপুর পর্যন্ত এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে জেলা বিএনপি'র সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ সময় বক্তারা বলেন, 'দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তিনি নিজেও গুম আর অত্যাচারের শিকার হয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে একজন সাবেক এমপিকে, যিনি দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন।
দলীয় সূত্র জানায়, মানববন্ধনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার  বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

1

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

2

সাংবাদিকদের কলম জাতির বিবেক

3

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

4

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

5

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

6

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

7

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

8

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

9

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

10

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

11

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

12

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

13

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

14

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

15

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

16

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

17

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

18

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

19

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

20