জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যানার-ফেস্টুনের কারণে সৌন্দর্য হারাচ্ছে বাউফল উপজেলা পরিষদ

নিজস্ব সংবাদদাতা।।

বাউফল উপজেলা পরিষদের প্রবেশপথের দুই পাশের গাছগাছালি ও স্থাপনায় রাজনৈতিক দলগুলোর সারি সারি ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে, যা পরিষদ এলাকার সৌন্দর্যহানি করছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মূল প্রবেশদ্বারের সড়কের দুই পাশের গাছগাছালি, বিভিন্ন স্থাপনার দেয়ালে ও বিশেষ ব্যবস্থায় বিভিন্ন নেতা-কর্মীর ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন টানানো হয়েছে।

এসব ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সংগঠনের নাম, ছবি ও পদবী স্থান পেয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ হলো জনগণের দপ্তর, যেখানে সাধারণ মানুষের সেবা দেওয়ার কথা। কিন্তু ব্যানার-ফেস্টুনের কারণে পরিষদ এলাকাটি রাজনৈতিক বলয়ে পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে উপজেলা পরিষদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
স্থানীয় নাগরিক রবিউল ইসলাম বলেন, “উপজেলা পরিষদের প্রাঙ্গণের যে অবস্থা তাতে মনে হয় যেন পৈত্রিক সম্পত্তিতে এগুলো করা হচ্ছে।”

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, উপজেলা পরিষদ একটি প্রশাসনিক এলাকা। এখানে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন প্রদর্শন না করাই ভালো।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

1

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

2

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

3

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

4

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

5

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

6

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

7

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

8

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

9

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

10

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

11

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

12

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

13

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

14

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

15

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

16

নীলপদ্মের ঘ্রাণে বিষ

17

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

18

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

19

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

20