জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে ২টি শটগানসহ ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার

এমদাদুল হক মুনতাসির

 

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ২টি শটগানসহ ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ জৈষ্ঠ্যপুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকায় জলদস্যুদের এক গোপন আস্তানায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আস্তানায় তল্লাশি করে ২টি শটগানসহ ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, বেশ কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র এই এলাকায় কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প তাদের অভিযান অব্যাহত রাখবে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

1

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

2

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

3

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

4

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

5

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

6

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

8

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

9

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

10

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

11

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

12

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

13

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

14

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

15

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

16

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

17

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

18

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

19

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

20