জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী)  প্রতিনিধি


‎ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বোয়ালমারী চৌরাস্তার মোড়ে এক পথসভার মাধ্যমে।

গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, জামায়াতের দলীয় পতাকা ও বিভিন্ন আকৃতির দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন বহন করেন।

পথসভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাল হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি সাজ্জাদ হুসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ইমরান হোসেন এবং ছাত্র শিবিরের সভাপতি আলী আজম প্রমুখ।



বক্তারা বলেন, “২০২৪ সালের ৩৬ জুলাই ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। সেদিন ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন সরকারব্যবস্থা কেঁপে উঠেছিল। আবু সাইদসহ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

তারা আরও দাবি করেন, “গণঅভ্যুত্থানের চেতনা আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা। এই চেতনা কখনো মুছে যাবে না। বাংলার জনগণ আজও তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার বিচার চায়। তার শাসনামলে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচার একদিন হবেই।”

বক্তারা আরও অভিযোগ করেন, “জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও আন্দোলন দমানো যায়নি। বরং অভ্যুত্থানের পরবর্তীতে বর্তমান শাসকগোষ্ঠীর দল এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।”

মিছিলে উল্লেখযোগ্য স্লোগান ছিল:

"আল কোরআনের আলো সংসদে জ্বালো"

"জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"

"বিচার চাই, বিচার চাই – গণহত্যার বিচার চাই"

"ফাঁসি চাই, ফাঁসি চাই – খুনি হাসিনার ফাঁসি চাই"

"ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না"

"দালালি না – রাজপথ, রাজপথ, রাজপথ"

"আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"


মিছিলে শৃঙ্খলা বজায় ছিল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

1

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

2

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

3

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

4

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

5

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

6

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

7

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

8

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

9

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

10

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

11

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

12

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

13

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

14

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

15

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

16

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

17

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

18

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

19

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

20