জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে পল্লি চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী   পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি উপজেলা ও বেলকুচি পৌর শাখার উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্নে এ ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 
উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি শাখার সভাপতি বিপ্লব সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক পৌর শাখার সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক, পৌর শাখার সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লি চিকিৎসক আবুল হাশেম সাজু, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন পল্লি চিকিৎসক বেলকুচি উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সাইফুল মোল্লা, সদস্য হেসাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 
উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগের ট্রিটমেন্ট প্রেসক্রিপশন সহ চিকিৎসা প্রদান করা হয়, সেই সাথে বিনামূল্যে ঔষধ ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

1

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

2

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

3

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

4

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

5

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

6

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

7

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

8

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

9

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

10

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

11

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

12

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

13

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

14

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

15

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

16

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

17

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

19

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

20