মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বেপরোয়া গরু চোর সিন্ডিকেট

রায়গঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত মাসে প্রায় পঞ্চাশ এর অধিক গরু চুরি হয়েছে এতদঞ্চল থেকে। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নছিমন জাতীয় ট্রাক, শব্দবীহিন পিকাপ, সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাবেন না এ আশংকা বা পুলিশি হয়রানির ভয়ে থানায় অভিযোগও দেন না। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে। পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে। ধামাইনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নিলেন চন্দ্র মাহাতো বলেন, প্রতি রাতে গরু ঘরে চোরের দল হানা দিয়ে থাকে। যাদের গরু আছে তারা রাত জেগে পাহারা দেয়।
 স্থানীয় সূত্র জানায়, অত্র উপজেলার স্থানীয় বাসিন্দারা গরুর দুধ বিক্রি করে পরিবারের খরচের টাকা যোগায়। কৃষি নির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আর গরু চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায় তখন হতদরিদ্র এসব পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। রাতের বেলায় যেসব সড়কে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সে সব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গরুর ঘর থেকে রশি কেটে অথবা খুলে গরু গাড়িতে তুলে নিয়ে যায়। 
 
গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ এর অধিক গরু চুরি হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই এলাকা থেকে পৃথক রাতে ১৬টি গরু চুরি হয়েছে। একই ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা থেকে ২টি, মোজাফফরপুর থেকে ৬টি, ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া থেকে ১টি, সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া থেকে ৬টি এবং গোপালপুর থেকে ২টি গরু চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া গরুর সংখ্যা ৩৩টি। এসব ঘটনায় থানায় জিডি করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

1

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

2

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

3

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

4

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

5

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

6

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

7

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

8

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

9

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

10

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

11

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

12

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

13

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

14

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

15

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

16

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

17

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

18

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

19

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

20