জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

  রায়হান উদ্দিন
 বেনাপোল স্থলবন্দর দিয়ে গত তিন মাসে ভারত থেকে ১৮ হাজার ১১ মেট্রিকটন মোটা চাল আমদানি করা হয়েছে। গত ২১ আগষ্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৫৫ টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে এসব চাল আমদানি করা হয়। চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর শেডে প্রবেশ করে।
দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। যা সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে গত ৩০ নভেম্বর।


তবে চাল আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে দামের কোন প্রভাব নেই অভিযোগ ক্রেতাদের।

ভ্যানচালক মনু মিয়া বলেন, ভারত থেকে চাল আমদানি অন্যদিকে নতুন আমন ধানের চাল উঠলেও খুচরা বাজারে তেমন প্রভাব নেই। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে । আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদের।

বন্দর সূত্রে জানা যায়, গত  আগষ্টে এক হাজার ২৬০ মেট্রিকটন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ মেট্রিকটন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ মেট্রিকটন এবং নভেম্বর মাসে ৬ হাজার ১২৮ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি হয়েছে। আমদানি করা চাল এসব চাল ছাড়করণের জন্য কাজ করেছেন পাঁচটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিনুল হক বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। পুনরায় খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলে গত ২১ আগস্ট থেকে আবার চাল আমদানি শুরু করে। যা আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে গত ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ইতোমধ্যে দেশে নতুন আমন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। চালের দাম কমে আসবে বলে মনে করেন তিনি।

বেনাপোল বন্দরের উপপরিচালক সজীব নাজির বলেন, তিন মাসে ভারত থেকে ১৮ হাজার ১১ মেট্রিকটন মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাস দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

1

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

2

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

3

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

4

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

5

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

6

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

7

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

8

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

9

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

10

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

11

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

12

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

13

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

14

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

15

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

16

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

17

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

18

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

19

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

20