জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

মেহেদী হাসান হাবিব

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে। প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় বাজারের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে শোক পালন করছেন।

​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরেজমিনে টনকী বাজারে গিয়ে দেখা যায়, বাজারের ছোট-বড় প্রতিটি দোকানের সামনে উড়ছে শোকের কালো পতাকা। নিত্যদিনের ব্যস্ত এই বাজারে আজ বিরাজ করছে এক গুমোট পরিবেশ। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর স্পষ্ট ছাপ।

​বাজারের ব্যবসায়ীরা জানান, দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান কোনোদিন ভোলার নয়। তারা বলেন, "আমরা আমাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই কালো পতাকা উড়িয়েছি। আজ আমাদের সবার মন কাঁদছে।"

​ব্যবসায়ী ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই শোক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। বাজারের চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন কেবল নেত্রীর স্মৃতি চারণ আর তাঁর রুহের মাগফিরাত কামনা করে আলোচনা চলছে।

​শোকের এই আবহে স্থানীয়দের একটাই কথা—বেগম জিয়ার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বাজারের বিভিন্ন মসজিদে আজ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

1

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

2

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

3

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

4

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

5

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

6

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

7

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

9

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

10

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

11

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

12

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

13

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

14

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

15

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

16

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

17

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

18

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

19

রংপুরে ছেলের হাতে পিতা খুন

20