জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

মোঃ রাতুল হাসান লিমন

মানুষের দুঃখ–কষ্টে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। তিনি বলেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, মানবিক দায়িত্ব থেকে কখনো সরে যাবেন না।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শকু বলেন, “আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমাদের কার্যালয় সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সরকারিভাবে দায়িত্ব না থাকলেও আমরা আপনাদের পাশে থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।”
তিনি জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এদিন সাড়ে তিনশো পরিবারের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়েছে। খুব শিগগিরই আরেকটি কর্মসূচির মাধ্যমে কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
শওকত হাশেম শকু বলেন, “আমি যতদিন বেঁচে আছি, আপনাদের সহযোগিতা করে যাবো। আমাদের আশপাশের যারা সামর্থ্যবান আছেন, তাদের সহযোগিতায় এসব মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে।”
এ সময় তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আগামীতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

1

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

2

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

4

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

5

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

6

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

7

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

8

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

9

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

10

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

11

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

12

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

13

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

14

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

15

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

16

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

17

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

18

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

19

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

20