আব্দুল্লাহ আল মামুন।।
আজ ৬ই আগস্ট (বুধবার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে দেবহাটা বি.বি.এম.পি. ইনস্টিটিউশনে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য ছিল: "একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে –
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।"
প্রধান অতিথি:
মোঃ নাজমুল হাসান — সেক্রেটারি, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা।
বিশেষ অতিথি:
মোঃ আশিকুজ্জামান — সভাপতি, দেবহাটা দক্ষিণ থানা শাখা।
সভাপতিত্ব করেন:
মোঃ তানভীর হোসেন — সভাপতি, দেবহাটা পশ্চিম ইউনিয়ন শাখা।
বিশেষ মেহমান:
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মদন মোহন পাল স্যার ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
ছোট ছোট চারাগুলো আজকে শুধু হাতে হাতে বিতরণ হলো না —
বরং ভবিষ্যতের পরিবেশবান্ধব প্রজন্মের বীজ রোপিত হলো হৃদয়ে।
আসুন, গাছ লাগাই — পরিবেশ ও ঈমানের উন্নয়নে শরিক হই।
মন্তব্য করুন