জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিমান দূর্ঘটনায় হতাহতের স্মরণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফুর রহমান।।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উপর ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে নিহতদের স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
বিকেল ৪টায় দূতাবাস প্রাঙ্গণে শুরু হওয়া দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, সোনালী ব্যাংকের প্রতিনিধি লুৎফুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক হেবজু মিয়াসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
শোকাবহ এ আয়োজনে প্রবাসীরা একাত্মতা প্রকাশ করেন এবং দেশের যেকোনো দুর্যোগে প্রবাস থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

1

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

2

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

3

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

4

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

5

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

6

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

7

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

8

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

9

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

10

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

11

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

12

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

13

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

14

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

15

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

16

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

18

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

19

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

20