জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় নগরের যুবদল নেতা বহিস্কার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে  বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
সোমবার (২ জুন ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা যুবদল জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আল–আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
গত ১৫ই মে ( বৃহস্পতিবার) রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার ইউনুস মিয়ার স্টেশনারি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইসলামপুর ফাঁড়ির এসআই সুমন চন্দ্র দাস অভিযান চালিয়ে ওই দোকান থেকে বুধন্তি ইউনিয়ন যুবলীগের সহ–সাধারণ সম্পাদক সোহাগ মেম্বারকে আটক করার চেষ্টা করেন। সেই সময় যুবদল নেতা মিজান হঠাৎ উপস্থিত হয়ে এসআই সুমনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোহাগ মেম্বারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এ ঘটনায় যুবদল নেতা মিজানের আচরণকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধকে দল কখনোই প্রশ্রয় দেবে না।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সভাপতি, শামীম মোল্লা বহিষ্কারাদেশ নিশ্চিত করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড  দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এমন অপরাধ দল কোনোভাবেই প্রশ্রয় দিবে না।সে যেই হোক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

1

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

2

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

3

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

4

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

5

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

6

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

7

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

8

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

9

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

10

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

11

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

12

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

13

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

14

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

15

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

16

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

17

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

18

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

19

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

20