মো. নুর আলম
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয়পুর সীমান্তে বিএসএফের পুশ-ইন অভিযান, নারী-পুরুষসহ ৩২ জন আটক

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে প্রথমবারের মতো ৩২ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

পুশ-ইনকৃতদের মধ্যে ২২ জন নারী, ১ শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ছাড়া গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর বাজার এলাকা থেকে আরও ৮ জনকে আটক করেছে।

৩১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আউয়াল জানান, বিজয়পুর বিওপির ১১৪৮/৬-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে জগৎকুড়া গ্রামের ভেতরে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এদের পুশ-ইন করা হয়। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিকভাবে বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলার — টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুরে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

1

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

2

নীলপদ্মের ঘ্রাণে বিষ

3

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

4

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

5

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

6

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

7

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

8

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

9

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

10

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

11

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

12

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

13

অবশেষে জনতার হাতে আটক আলম

14

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

15

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

16

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

17

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

18

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

19

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

20