মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সোনামুখি ইউনিয়ন বিএনপির সমাবেশে বক্তব্য প্রদানকালে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রাথমিকভাবে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা আরও অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।