বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা দক্ষিণের সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মন্টু খানের চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন।
নেতা মন্টু খানের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান বরিশাল-৫ (সদর) আসনের গণমানুষের প্রিয় মুখ, কর্মীবান্ধব নেতা ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম সাবু এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন।
নেতৃবৃন্দ মন্টু খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
বিএনপি পরিবার মন্টু খানের আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন — এই প্রার্থনা রইল সকলের।
মন্তব্য করুন