জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া মাহফিল


  মেহেদী হাসান হাবিব

​জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে উত্তর কুলিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জনাব মো. মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

​সরেজমিনে দেখা যায়, উত্তর কুলিয়া মাদরাসা মাঠে সুবিশাল প্যান্ডেল করে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা অনুষ্ঠানটিকে জনসমুদ্রে পরিণত করে।

​আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, দেশনেত্রীর অবদান ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

1

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

2

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

3

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

4

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

5

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

6

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

7

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

8

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

9

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

10

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

11

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

12

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

13

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

14

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

15

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

16

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

17

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

18

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

19

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

20